তালায় সরকারি ভূমির অবৈধ দখল ও অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ জারি
শফিকুল ইসলাম, তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধি :সাতক্ষীরার তালায় সরকারি ভূমির অবৈধ দখল পরিত্যাগ ও অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ জারি করা হয়েছে। ১৫ দিনের সময় দিয়ে ১২ মে সোমবার ৩১.৪৪.৮৭০০.০০৬. ০৭.০১৮.২৫-৫৭৮ নং স্মারকে জেলা প্রশাসকের পক্ষে রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ পলাশ আহমেদ স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়। এই নোটিশ জারির পর থেকে তালার গুটি কয়েক স্বার্থনেষি ব্যাক্তি সরকার ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করতে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে।
নোটিশে উল্লেখ করা হয় যে, মোঃ আব্দুল জলিল ও আব্দুস সাত্তার, উভয় পিতা মৃত্যু আনোয়ার হোসেন, সাং তালা সদর, তালা সাতক্ষীরা। তালা উপজেলাধীন তালা মৌজার এস এ – ১নং খাস খতিয়ানের ২১৮ দাগের ০.০৫ একর রাস্তা শ্রেণির জমিতে অবৈধভাবে প্রবেশ করে বহুতল ভবন ( বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান) নির্মান করেছেন। যা ; বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত ( দখল পুনরুদ্ধার ) অধ্যাদেশ ১৯৭০ এর বিধি লঙ্ঘন। তাই এই নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে অবৈধ দখল পরিত্যাগ এবং আপনার নির্মিত স্থাপনাসমুহ নিজ খরচে অপসারণ করার নির্দেশ দেন। নির্ধারিত দিনের মধ্যে যদি অপসারণ না হয় তাহলে বিধি অনুযায়ী আদেশের ৮ নং ধারা মোতাবেক অবৈধ স্থাপনা বাজেয়াপ্ত করা হবে।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিম জানান, নাগরিক কমিটির আবেদনের প্রেক্ষিতে এই নোটিশ জারি হয়েছে। দীর্ঘদিন ধরে আনোয়ার রিফুজির ছেলে জলিল সরকারি খাস খতিয়ানে রাস্তার শ্রেনিভুক্ত ২১৮ দাগের ০.০৫ একর জমি জবর দখল করে বহুতল ভবন নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে রেখেছে। তার অবৈধ দখলের জন্য সরকারি ড্রেন নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট দাবি এই জমি সম্পর্কে যে গুযব রটানো হচ্ছে এতে কান না দিয়ে তিনি ২১৮ দাগের জমিটা উদ্ধার করুক এটা আমরা চাই।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































